প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

​মোল্লা দেখলেই শরীর জ্বলে!

​মুহাম্মদ জাভেদ হাকিম
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬

​জনসংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী এ দেশের প্রায় ৯১ শতাংশের বেশি মানুষ মুসলমান। তাই স্বাভাবিকভাবেই এখানকার অধিকাংশ মুসলিমের দাড়ি, টুপি ও ইসলামিক পোশাকের প্রতি একধরনের অনুরাগ রয়েছে।

​নিকট অতীতেও শার্ট-প্যান্ট পরিহিত মার্জিত চেহারার কোনো ব্যক্তির চেয়ে ধর্মীয় অনুশাসন মেনে চলা ব্যক্তিদের প্রতি সাধারণ মুসলিমসহ অন্যান্য ধর্মাবলম্বীরাও বেশ শ্রদ্ধা ও সম্মানের দৃষ্টিতে তাকাতেন। কিন্তু ঠিক এই বিষয়টিকেই লক্ষ্যবস্তু বানিয়ে একটি স্বার্থান্বেষী চক্র তাদের অনুগত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সত্য-মিথ্যার মিশ্রণে ভুয়া তথ্য প্রচারে ব্যাপকভাবে নেমে পড়েছে।  হক্কানি আলেমসমাজ দ্বারা সামান্য ভুলত্রুটি সংঘটিত হলেও, সেটা তারা তিলকে তাল বানিয়ে মানুষের সামনে উপস্থাপন করা শুরু করেছে।

​এরা আরও একটি কৌশল হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। ‘উলামায়ে সূ’ (পথভ্রষ্ট আলেম)-দের তারা হক্কানি আলেমসমাজের পেছনে লেলিয়ে দিয়েছে। তারা একের পর এক এমন পরিস্থিতি সৃষ্টি করে যাচ্ছে, যাতে প্রকৃত আলেমদের সম্পর্কে সাধারণ ঈমানদার মুসলমানদের মনে নেতিবাচক ধারণার জন্ম হয়।

​এর পেছনে মূল উদ্দেশ্য দুইটি:

​প্রথমত, হক্কানি আলেমদের প্রতি সাধারণ মুসলমানরা যেন বীতশ্রদ্ধ হয়ে ওঠে।

​দ্বিতীয়ত, হক্কানি আলেমরা কোণঠাসা হয়ে পড়লে সাধারণ ধর্মপ্রাণ মানুষ দিন দিন বিভ্রান্ত হয়ে ধর্মবিমুখ ও পথভ্রষ্ট হয়ে পড়বে।

​বর্তমানে বাস্তবেও সেটাই ঘটছে। রাস্তাঘাটে ধর্মীয় লেবাসে দাড়ি-টুপি পরা মানুষকে দেখলে অন্য ধর্মের মানুষের চেয়ে সাধারণ অনেক মুসলিমই যেন কিছুটা বিরক্তিকর মনোভাব নিয়ে আড়চোখে তাকায়—যা অত্যন্ত পরিতাপের বিষয়।

​হক্কানি আলেমসমাজ কুরআন ও হাদিসের আলোকে শরিয়ত মোতাবেক জীবনযাপনের নসিহত করছেন, যা সুবিধাবাদী অনেকেরই মনঃপূত হচ্ছে না। আর এই সুযোগটাই লুফে নিচ্ছে উলামায়ে সূ। তারা স্রোতের অনুকূলে তাল মিলিয়ে সাধারণ মানুষের কাছে ভুয়া ব্যাখ্যা ও হাদিসের মনগড়া অপব্যাখ্যা উপস্থাপন করছে। ফলে ইসলাম সম্পর্কে যাদের গভীর জ্ঞান নেই, তারা এসব পথভ্রষ্ট আলেমের সুবিধাজনক ফতোয়া লুফে নিচ্ছে।

​হক্কানি আলেমসমাজ বলছেন—নারী-পুরুষের পর্দার বিধান অপরিহার্য, সুদ সম্পূর্ণরূপে হারাম, প্রতিশ্রুতি ভঙ্গ করা মারাত্মক গুনাহ এবং বেগানা নারী-পুরুষ কখনো পরস্পর (ইসলামি বিধানের বাইরে) বন্ধু হতে পারে না ইত্যাদি। কিন্তু উলামায়ে সূ এসব গুরুত্বপূর্ণ বয়ানের ধারেকাছেও না গিয়ে উল্টো ভ্রান্ত ফতোয়া ছড়িয়ে দিচ্ছে। আখেরি জামানার সাধারণ মুসলমানরা যখন বিভ্রান্তির সাগরে হাবুডুবু খাচ্ছে, তখন এসব ভুয়া কথার মারপ্যাঁচে পড়ে তারা চূড়ান্তভাবে পথভ্রষ্ট হয়ে পড়ছে।

​”ইহুদি-খ্রিস্টান চক্র এতটাই সুবিধাজনক অবস্থানে পৌঁছেছে যে, তারা এখন খোদ হক্কানী আলেমদের মধ্যেও বিভাজন সৃষ্টি করছে। এটি যে একটি কুচক্রী মহলের ষড়যন্ত্র, তা আলেমরা অনুধাবন করতে পেরেও যেন এক গোলকধাঁধায় বারবার আটকে যাচ্ছেন। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) তাঁর বিদায় হজের ভাষণসহ বিভিন্ন হাদিসে শেষ জামানার ফেতনা, বিভ্রান্তি এবং উম্মাহর মধ্যে বিভেদ সৃষ্টি হওয়া সম্পর্কে কঠোরভাবে সতর্ক করে গিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলে গেছেন, বিভ্রান্তি থেকে বাঁচতে হলে আল্লাহর কিতাব (কোরআন) ও তাঁর সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখতে হবে। বর্তমান পরিস্থিতি যেন ঠিক সেদিকেই ইঙ্গিত করছে।”

​ইদানীং সমাজে একশ্রেণীর মানুষের আবির্ভাব ঘটেছে, যারা কুরআন মাজীদের বাংলা অনুবাদ ও প্রসিদ্ধ হাদীসের গ্রন্থসমূহ পড়ে নিজেদের বেশ বিজ্ঞ বা পণ্ড ভেবে থাকেন। ফলে তারা বিজ্ঞ ও হক্কানী আলেমদের সোহবতে (সান্নিধ্যে) যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন না। অথচ তারা এতটুকুও উপলব্ধি করতে পারেন না যে, ইসলামী শরীয়াহর গভীর জ্ঞান ও মূলনীতি জানা না থাকলে কেবল অনুবাদ পড়ে কুরআন ও হাদীসের প্রকৃত অর্থ অনুধাবন করা সম্ভব নয়। এর ফলে মুসলিম সমাজে নিত্যনতুন বিভ্রান্তি ও বিভেদ সৃষ্টি হচ্ছে।

​ইতিহাসে আমরা দেখি, ইসলাম ও মুসলিমদের মধ্যে ফিতনা এবং বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে যুগে যুগে একটি নির্দিষ্ট কুচক্রী মহল ভুয়া ও জাল হাদীস রচনা করে তা সমাজে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা করেছে। তবে আল্লাহর অশেষ রহমতে স্বনামধন্য মুহাদ্দিসগণ অত্যন্ত কঠোর ও নিখুঁত গবেষণার মাধ্যমে সহীহ (বিশুদ্ধ) হাদীস থেকে যঈফ (দুর্বল) ও মাউজু (জাল) হাদীসকে সম্পূর্ণ পৃথক করে গেছেন। তাই হাদীসের নামে কোনো অপপ্রচার বা বিভ্রান্তিকর ব্যাখ্যার ছলে ঈমান-আমল যেন নষ্ট না হয়, সেজন্য একা একা পড়ে ভুল ব্যাখ্যা গ্রহণ করার চেয়ে নির্ভরযোগ্য ও হক্কানী আলেমদের সান্নিধ্যে গিয়ে দ্বীন শেখা অত্যন্ত জরুরী।

নতুবা আপনি আপনার পড়াশোনায়, কুরআন-হাদিসের কোথাও পর্দার গুরুত্ব খুঁজে পাবেন না; পারবেন না সত্যপন্থী (হক্কানী) আলেম সমাজ ও তথাকথিত সুশীল সমাজের পার্থক্য নির্ণয় করতে, কিংবা ইসলামে চার মাযহাবের অপরিহার্যতার কারণ বুঝতে। আধুনিক সুশীল বা উদার হতে গিয়ে হয়তো গুলিয়ে ফেলবেন ইসলামের মূল ভিত্তি বা স্তম্ভগুলোকে।

​ইসলাম আমাদের ভিন্নধর্মাবলম্বীদের প্রতি সর্বোচ্চ সহনশীলতা শিখিয়েছে। কিন্তু দেখা যায়, অনেকেই সেই সহনশীলতা বলতে তাদের আচার-অনুষ্ঠান ও সংস্কৃতি লালন-পালন করাকে মনে করে থাকেন। এর ফলে সাধারণ বা কম জানাশোনা মুসলিমদের মাঝে একটি ভুল বার্তা পৌঁছায়।

​এই ভুল বার্তাগুলো ইদানীং এতটাই প্রকট আকার ধারণ করেছে যে, সত্যপন্থী আলেম সমাজ ও তাঁদের অনুসারীরা আজ সমাজের চোখে ‘গোঁড়া’, ‘ধর্মান্ধ’, ‘উগ্র’ কিংবা ‘চরমপন্থী’ হিসেবে গণ্য হচ্ছেন। এমনকি তাঁদেরকেই সমাজের ধর্ষক, খুনি এবং সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনের প্রধান অন্তরায় মনে করা হচ্ছে। সমাজে এসবের এতটাই নগ্ন প্রতিফলন ঘটছে যে, “মোল্লা দেখলেই শরীর জ্বলে”—এমন একটি মনোভাবই যেন বর্তমানে চলমান।

​এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় হলো—নিজে নিজে পড়াশোনা করে কেউ যত বড়ই পণ্ডিত্য লাভ করুক না কেন, তাকে অবশ্যই সত্যপন্থী (হক্কানী) আলেম সমাজের সহবতে বা সান্নিধ্যে আসতে হবে।

​কেউ কেউ হয়তো বলেন, “হক্কানী আলেম খুঁজে পাব কীভাবে? এর চেয়ে কারও কাছে যাওয়ার চেয়ে নিজে নিজে পড়ে জানাই তো ভালো।” এটি একটি চরম ভুল ধারণা। শারীরিক ব্যাধির চিকিৎসার জন্য আমরা হন্যে হয়ে ভালো মানের অভিজ্ঞ চিকিৎসক খুঁজি; অথচ আত্মার চিকিৎসার (আত্মশুদ্ধির) জন্য সঠিক দিকনির্দেশনা ও যোগ্য মানুষের খোঁজখবর নিতে আমরা মোটেও প্রস্তুত নই! আত্মশুদ্ধির প্রকৃত গুরুত্ব বুঝতে পারলে হক্কানী আলেম সমাজের খোঁজ পাওয়া খুব কঠিন কিছু নয়।

​আল্লাহ তাআলা আমাকেসহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমীন।

লেখকঃ ​মুহাম্মদ জাভেদ হাকিম, সাংবাদিক ও ভ্রমণ গল্পের লেখক। 

[মতামেত কলামে প্রকাশিত লেখা লেখকের সম্পূর্ণ নিজস্ব। পত্রিকা কর্তৃপক্ষ কলামে লেকার জন্য জন্য দায়ী নয়। সম্পাদকীয় দৃষ্টিভঙ্গির সাথে কলাম লেখকের মতের মিল নাও থাকতে পারে।]

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা