প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খাদ্য অধিদপ্তর ঠিকাদার সমিতির সভাপতি সাগর, সম্পাদক মাসুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬

খাদ্য অধিদপ্তর ঠিকাদার সমিতির নতুন ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. কামরুল ইসলাম সাগর (আল হামাদ এন্টারপ্রাইজ), কার্যনির্বাহী সভাপতি মো. জহিরুল ইসলাম (পারুল কনস্ট্রাকশন) এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাইদুজ্জামান মাসুদ (এমএম এন্টারপ্রাইজ)।

 

গত (সোমবার) ৮ আগস্ট রাজধানীতে খাদ্য অধিদপ্তর ঠিকাদার সমিতির কার্যালয়ে সকল ঠিকাদারের সম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। সমিতির উপদেষ্টাদের স্বাক্ষরের মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

 

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ বিপ্লব উল হক বিপ্লব। সহ-সভাপতি পদে রয়েছেন মো. মোজাফফর হোসেন, সাইফুদ্দিন গাজী শাহীন, মোহাম্মদ মোখলেছুর রহমান, মোহাম্মদ নাসির, মোহাম্মদ মেহেদী হাসান মিয়া, মোহাম্মদ আসলাম হোসেন, অমিত দেওয়ান হাফিজ, মো. লোকমান হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মো. আতিকুর রহমান আতিক, মোহাম্মদ রাজু আহমেদ, জাহাঙ্গীর হোসেন, মো. হুমায়ুন কবির, এম শফিকুল আলম রুবেল, মো. আক্তার এবং মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদসহ অন্যরা।

 

সাধারণ সম্পাদকের পাশাপাশি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রিয়াজুর ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন আসাদুজ্জামান জামান তানিন, মিজানুর রহমান নাহিদ, মো. আব্দুল আলিম মিঠু, মনিরুজ্জামান মনিক, নাজমুল হক, মো. নাঈম, ইমাম হোসেন, চৌধুরী ইমন, মাসুদ রানা ছবি, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম জুয়েল, মো. রানা, মোহাম্মদ সাজিদ, শ্রী বাপ্পি কুমার ও মো. হাসান।

 

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. কোয়েল হোসেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাসেল শিকদার। এছাড়া দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম টিপু, প্রচার সম্পাদক শেখ নাহিদুজ্জামান এবং অর্থ সম্পাদক মো. সোহেল সরদার নির্বাচিত হয়েছেন।

 

কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন মো. আমির হোসেন, আব্দুল ওয়াহেদ রনি, দেবশঙ্কর মাতা ও মো. ফারুক হোসেন।

 

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মাসুদ বলেন, “আগামী দিনের কার্যক্রম সকলের পরামর্শ ও মতামতের ভিত্তিতে পরিচালনা করা হবে। জনস্বার্থকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সম্মিলিত প্রচেষ্টায় ঠিকাদার সমিতিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে, ইনশাআল্লাহ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা