প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির ৫৩কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করেছে কোম্পানিটি।

এদিন লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এম.এল ডাইং । কোম্পানিটির ২৯ কোটি ০৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন করে এ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সামিট এলায়েন্স পোর্ট, সায়হাম টেক্সটাইল মিলস, শার্প ইন্ডাস্ট্রিজ, প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এবং সিটি ব্যাংক পিএলসি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা