প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর পতনের শীর্ষে পিপলস লিজিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮২০ বারে ৩৫ লাখ ২০ হাজার ৯০০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য৭৭ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জিএসপি ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ১৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৩৯ বারে ৮ লাখ ৪৪ হাজার ৯৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৮ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৬ বারে ৩ লাখ ৯২ হাজার ৩২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-  ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৮ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৭.৮৪ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ৭.৮৪ শতাংশ, বে লিজিংয়ের ৭.২৭ শতাংশ,  ফার ইস্ট ফাইন্যান্সের ৬.৯৮ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৬.৯০ শতাংশ ও প্রিমিয়ার লিজিংয়ের ৬.৯০ শতাংশ শেয়ার দর কমেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা