প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির ৪০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করেছে শার্প ইন্ডাস্ট্রিজ।

এদিন লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো)। কোম্পানিটির ২৮ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ১৮ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে নিটল ইন্স্যুরেন্স পিএলসি।

আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এমএল ডাইং, সায়হাম টেক্সটাইল, ডমিনেজ স্টিল, ব্র্যাক ব্যাংক, সামিট এলায়েন্স পোর্ট এবং সিটি ব্যাংক।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা