প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি হলেন হামিদুর রহমান হামিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানকে মনোনয়ন দিয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে ৪ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ মনোনয়নের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে হামিদুর রহমানকে সভাপতি হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে। তিনি ঢাকা-৭ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন সভাপতি হিসেবে হামিদুর রহমানের নেতৃত্বে হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি সেবার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

এদিকে, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় হামিদুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দে-ছুট ভ্রমণ সংগঠনের চিফ অর্গানাইজার এবং জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের প্রাক্তন ধর্মবিষয়ক সম্পাদক মুহাম্মদ জাভেদ হাকিম। এক শুভেচ্ছা বার্তায় তিনি হামিদুর রহমানের সফলতা কামনা করে বলেন, তাঁর নেতৃত্বে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা