স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুবাইয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন প্রসঙ্গে আমরা ল ফার্ম নিয়োগ করেছি। আমাদের চেষ্টা আমরা করছি। আমরা আশা করছি বেল ক্যান্সেল করাতে পারবো এবং দ্রুত সময়ের মধ্যে তাকে ফেরত আনতে পারবো।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি হোম সেক্রেটারির সাথে কথা বলেছি। হোম সেক্রেটারি দুবাই আমাদের যে ইউএইর অ্যাম্বাসেডর তার সাথে কথা বলেছে। কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি । এই বিষয়টায় শুধুমাত্র। তাকে ইন্সট্রাকশন দেওয়া হয়েছে, যেন বেল ক্যান্সেলেশনের জন্য সে পার্সিউ করবে।
তিনি আরও বলেন, খবর পেয়েছি তাকে অন কন্ডিশন তার ইউএই লিভ না করার শর্তে বেল দিয়েছে। কি কি শর্ত আছে- আমি সার্টিফাইড কপিটা যোগাড় করতে বলেছি। আমাদের যে ল ফার্ম নিয়োগ হয়েছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি, যেন এই বেল ক্যান্সেলেশনের জন্য তারা পার্সিউ করে।