প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মেলান্দহে দিনব্যাপী শিশুমেলা, সাংস্কৃতিক পরিবেশনায় মুখর স্বপ্ন শিশু পল্লীর আয়োজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬

জামালপুরের মেলান্দহ উপজেলায় শিশুদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে দিনব্যাপী শিশুমেলা আয়োজন করেছে স্বপ্ন শিশু পল্লী। শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আয়োজিত এ মেলায় শিশু-কিশোর ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

মেলায় শিশুদের জন্য ছড়া আবৃত্তি, দেশাত্মবোধক ও সঙ্গীত পরিবেশনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন দেশীয় খেলাধুলার আয়োজন করা হয়। পাশাপাশি অভিভাবকদের জন্য আয়োজন করা হয় বাউ (বউ) খেলা, যা উপস্থিত দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।

 

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্ন শিশু পল্লীর প্রতিষ্ঠাতা সভাপতি ও বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের মহাসচিব ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান শেলী।

 

এসময় বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাক-এর সংবাদদাতা এবং স্বপ্ন শিশু পল্লীর নির্বাহী সম্পাদক শাহ জামাল, সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, কালচারাল ইউনিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মিলিটারি, শিল্পাচার্য জয়নুল আবেদিন চারুকলা ইনস্টিটিউটের প্রভাষক মোশারফ হোসাইন, মেলান্দহ স্কাউটসের সহকারী কমিশনার মোরশেদুল আলম এবং বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলাম।

 

বক্তারা বলেন, শিশুদের মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা