প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের ২ টাকা ১ পয়সা বা ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬২ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩৩ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড এবং শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা