প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস (২৬ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর ১ টাকা ৩ পয়সা বা ৯ দশমিক ০৩ শতাংশ কমেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে।

আর তৃতীয় স্থানে থাকা মেঘনা পেটের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪৫ শতাংশ কমেছে ।

আজ দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, এএফসি অ্যাগ্রো, একমি পেস্টিসাইড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা