প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস (২৬ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের ১০ টাকা ২ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এম এল ডাইং। দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। আর তালিকার ৩য় স্থানে থাকা বিডি থাই ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৮ শতাংশ।

আজ দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- রিলায়েন্স ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, কর্ণফুলি ইন্স্যুরেন্স, ড্রাগন সোয়েটার, বিডি থাই ও ইউনিয়ন ইন্স্যুরেন্স।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা