প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬

ইরানের বিভিন্ন জায়গায় নতুন করে ব্যাপক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে টানা ১১দিন ইরানে হামলা করেছে মার্কিন সেনারা।

ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় সকাল প্রায় ৭টার দিকে জানায়, যুক্তরাষ্ট্রের সেনারা বুশেহরের একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। বুশেহরের উপ গভর্নর ফার্স নিউজকে বলেছেন, তাদের এখানে আজ দ্বিতীয়বারের মতো মিসাইল হামলার ঘটনা ঘটেছে। প্রথম হামলাটি হয় স্থানীয় সময় ভোর ৪টার দিকে।

বুশেহরে হামলার কিছুক্ষণ পর খুজেস্তান প্রদেশের আন্দিমেস্ক শহরের উপকণ্ঠে যুক্তরাষ্ট্র মিসাইল ছোড়ে। আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ খুজেস্তান প্রদেশের উপ গভর্নরের বরাতে এ তথ্য জানায়।

তারও আগে ইরাক-ইরান সীমান্তের সালামচেহ সীমান্ত ক্রসিংয়ে মার্কিনিদের হামলায় দুজন নিহত হন। ওই ক্রসিংয়ের কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পরও সীমান্ত খোলা আছে। কারণ সেখানে ত্রাণ অভিযান চলছে।

সীমান্ত ক্রসিংটিতে দুজন নিহত হওয়ার পাশাপাশি আরও ১১ জন আহত হয়েছেন।

চলতি মাসের শুরুতে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে ইসলামাবাদ সমঝোতা স্মারকে সই করেছিল। কিন্তু এই চুক্তি এখন পুরোপুরি ভেস্তে গেছে।

যুক্তরাষ্ট্র টানা ১২ দিন ইরানে হামলা চালিয়েছে। অপরদিকে পাল্টা হামলা হিসেবে উপসাগরীয় আরব দেশগুলোতে মার্কিন অবকাঠামোকে টার্গেট করেছে তেহরান।

সূত্র: ফার্স নিউজ, তাসনিম নিউজ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা