প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অধ্যাপক মোরাদুজ্জামান মোরাদের কবিতা ‘নীল ডানার কুড়া’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬

মেঘের আকাশ ছিড়ে নামে শ্রাবণের ধারা

দিগন্তের আঁচল ছোঁয়ে উড়ে যায় নীল কুড়া।

মাথায় তাহার লাল মুকুট রাজকীয় মায়ায় ঢাকা

মেঘের ওপারে একাকী জীবন বিরহ চিত্রে আঁকা।

 

দেখিতে তাহারে মায়াবী বিহঙ্গ এই ঘোর অমানিশায়

বেঁধেছে বাসা দূর বিলাসী মেঘের সীমানায়।

সেথায় তাহার একলা ভুবন যেথায় বিরহী বাতাস

তবুও উড়ে যায় একেলা ভেঙে রাতের সব উপহাস।

 

ঝড়ের মাতাল স্রোতে, তারার খন্ড আলোতে

অজানার পানে ছুটে একেলা, এ কোন পথে!

দুঃসময়ের বুক চিরে সে ডাকে আনমনা সুরে

সেই ডাকে মোর পরাণ হারায় অচেনা গন্তব্যে দূরে।

 

মায়াবী সেই চঞ্চল ডাকে ফিরে আসে হারানো গৌরব

কাঁদা মাটির সেই পুতুল খেলার সোনালী অতীত শৈশব।

বৃষ্টি ভেজা এই শ্রাবণ দিনে তাহার সুরের খেলা

ফিরে পেতে আকুল হয় মন, হারিয়ে যাওয়া বেলা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা