প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৯ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির ৩৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি। কোম্পানিটির ৩৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৩২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- জেনেক্স ইনফোসিস পিএলসি, কর্নফুলি ইন্সুরেন্স, ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস, মেঘনা ইন্সুরেন্স, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি এবং সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা