প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ নিযুক্ত হলেন মাহফুজ কবির মুক্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের ‘প্রেস কর্মকর্তা’ হিসেবে নিয়োগ পেয়েছেন মাহফুজ কবির মুক্তা।

সোমবার (৬ জুলাই) মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নিয়োগপত্র থেকে এ তথ্য জানা গেছে।
এতে জানানো হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের গণমাধ্যম সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য মাহফুজ কবির মুক্তাকে ‘প্রেস কর্মকর্তা’ হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকার গণমাধ্যম সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং প্রেস ও মিডিয়া সংক্রান্ত বিষয়ে সহায়তা করবেন।
এই নিয়োগ অবিলম্বে কার্যকর ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও নিয়োগপত্রে নিয়োগপত্রে উল্লেখ করা হয়েছে।
মাহফুজ কবির মুক্তা ‘প্রেস কর্মকর্তা’ হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা