প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুন, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৮ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির ১০৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৪৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৪০ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস পিএলসি।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ডমিনেজ স্টিল বিল্ডিং, আই পি ডি সি ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড এবং স্কয়ার ফার্মা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা