প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শাহবাগে ৪০ লাখ টাকার জাল নোট আটক, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুন, ২০২৬

রাজধানীর শাহবাগ এলাকার মোতালেব প্লাজায় অভিযান চালিয়ে ৪০ লাখ টাকা মূল্যমানের জাল নোট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) রাতে রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মোতালেব প্লাজায় ব্যবসায়ীদের সঙ্গে একটি চক্র জাল নোট সরবরাহ করবে। আমরা দ্রুত অভিযান পরিচালনা করি এবং হাতেনাতে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করি।

তিনি আরও বলেন, ইতোমধ্যে এই চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছি। আমরা মনে করছি তাদের সঙ্গে আরও অনেকে জড়িত। জিজ্ঞাসাবাদ শেষে আরও বিস্তারিত জানতে পারব। তবে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি এই চক্রটি দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে জাল টাকা তৈরি ও সরবরাহ করছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা