প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নিউইয়র্কের বাসে টিভি ও শৌচাগার সুবিধা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্বের অন্যতম ব্যস্ত শহর। প্রাত্যহিক জীবনে সবাই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রতিনিয়ত ছুটে চলছেন। এক শহর থেকে আরেক শহরে বাস যাতায়াতে নির্ভরশীল অনেকেই। বাসে বিনোদনের জন্য রয়েছে টিভি, তেমনি প্রয়োজনের জন্য আছে শৌচাগার (টয়লেট) সুবিধা।

বাংলাদেশ ও উপমহাদেশে বাসে শৌচাগারের ব্যবস্থা নেই। ফলে ভ্রমণে যাত্রীরা বিপাকে পড়েন প্রায়ই। বিশেষ করে দীর্ঘ ভ্রমণে প্রাকৃতিক ডাকের বিড়ম্বনায় পড়া খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেখানে ইউরোপ ও আমেরিকায় যাত্রীদের জন্য রয়েছে এই বিশেষ ব্যবস্থা।

প্রায় ৫০ আসনের বাসে ড্রাইভারের পাশেই রয়েছে একটি ছোট টিভি মনিটর। দুই পাশে দুটি করে আরো চারটি টিভি। ভ্রমণের পাশাপাশি বিনোদনের সুযোগ। মোবাইল, ল্যাপটপ চার্জ দেয়ার সুব্যবস্থাও রয়েছে নিউইয়র্কের এসব বাসে।

প্রায় ৫০ জনের বাসে শৌচাগার অবশ্য একটি। বাসের একেবারে পেছনে ছোট্ট আয়তনে গড়া হয়েছে এই সুবিধা। বিমানের আদলেই অনেকটা। ছোট্ট এই ব্যবস্থা ভ্রমণে যাত্রীদের অনেক বিড়ম্বনা থেকে মুক্তি দেয়। নিউইয়র্ক থেকে অন্য শহরে যাওয়া অনেক বাসেই এই ব্যবস্থা রয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা