প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে প্রগতি ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুন, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৫ জুন) দেশের প্রধান পুঁবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের ৭ টাকা ৫ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৮ দশমিক ৫৭ শতাংশ।

এছাড়াও ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- আরামিট, ন্যাশনাল ফীড মিল, প্রভাতী ইন্স্যুরেন্স, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, মালেক স্পিনিং মিলস, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড এবং সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা