প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স পোর্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুন, ২০২৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৪ জুন থেকে ১৮ জুন) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স। প্রতিষ্ঠানটির প্রতিদিন গড়ে ৪২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র মতে, পুরো সপ্তাহজুড়ে কোম্পানিটির সূত্র মতে, পুরো সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৪ দশমিক ৩৫ শতাংশ।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স। প্রতিষ্ঠানটির প্রতিদিন গড়ে ৪২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ৩৭ কোটি ০৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে এনসিসি ব্যাংক।

এ ছাড়া শীর্ষ লেনদেন তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- বেক্সিমকো ফার্মা, বিডি থাই অ্যালুমিনিয়াম, ব্র্যাক ব্যাংক, ডমিনেজ স্টিল, বিডি থাই  ফুড, জেনেক্স ইনফোসিস এবং সিটি ব্যাংক।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা