সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার (১১ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ২২ লাখ টাকার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।
আজ কোম্পানিটির ৬৯ লাখ ৮২ হাজার ২৮০ টি শেয়ার হাত বদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৯ কোটি ২৬ লাখ টাকার।
লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৪২ লাখ টাকার।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ ২৪ কোটি ২৭ লাখ টাকার, ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক (এনসিসি ব্যাংক) পিএলসি ২৩ কোটি ৪৪ লাখ টাকার, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি ১৮ কোটি ৭৫ লাখ টাকার, আনোয়ার গ্যালভানাইজিং ১৭ কোটি ৫০ লাখ টাকার, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি ১৬ কোটি ৯৪ লাখ টাকার, জেনেক্স ইনফোসিস ১৬ কোটি ৬২ লাখ টাকার এবং ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।