প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দুই দশকের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী পেতেযাচ্ছে দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭ জুন, ২০২৬

দুই দশকের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং ক্ষুদ্র-মাঝারি ও উদ্যোক্তা বিষয়ক মন্ত্রী হান সেওংসুককে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন। রোববার (০৭ জুন) প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, পার্লামেন্ট অনুমোদন দিলে হান ২০ বছরের মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হবেন।

এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্সিয়াল চিফ অফ স্টাফ কাং হুন-সিক বলেন, হান দক্ষিণ কোরিয়ার ইন্টারনেট জায়ান্ট নাভারের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের এআই রুপান্তরের যাত্রায় নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, হান সেমিকন্ডাক্টর খাতের দ্রুত প্রসার এবং ক্রমবর্ধমান রপ্তানিনির্ভর দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে রূপান্তর করতে কাজ করবেন। যা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগসহ সকলের সকলের দোরগড়ায় পৌঁছে যাবে।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টশাসিত সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী মূলত আনুষ্ঠানিক ও প্রশাসিক দায়িত্ব পালন করেন।

সূত্র: রয়টার্স

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা