প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ জুন, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনসিসি ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩৩ কোটি ৯৮ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফসিসের লেনদেন হয়েছে ৩৩ কোটি ৯১ লাখ ৯ হাজার টাকার।

২১ কোটি ৪১ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে নাভানা ফার্মা লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-মনোস্পুল, মুন্নু সিরামিক, কাসেম ইন্ড্রাস্ট্রিজের, লাভেলো আইসক্রীম, যমুনা ব্যাংক, সান লাইফ ইন্স্যুরেন্স ও মীর আক্তার।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা