প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁ টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ জুন, ২০২৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোনারগাঁ টেক্সটাইল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ২২৭ বারে ৩ লাখ ৯৮হাজার ৮৬০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১৫ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৭২ বারে ৩৬ লাখ ৩৪ হাজার ১৫৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৪৬ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা জনতা ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ০৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৬৩ বারে ২১ লাখ ৭১ হাজার ৭৫১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৮৯  লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – হাইডেলবার্গ মেটারিয়ালসের ৮.৭১ শতাংশ, লিগ্যাসী ফুডওয়ারের ৮.২৫ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৭.৬৯ শতাংশ, দেশ গার্মেন্টসের ৭.৪৭ শতাংশ, নাভানা ফার্মার ৬.৯৫ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৬.৮০ শতাংশ এবং এমএল ডাইংয়ের ৬.১৯ শতাংশ দর বেড়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা