গরুর গোস্তোর স্বাদ অন্য যেকোনো হালাল প্রাণীর গোস্তোর চেয়ে, ঢেঁড় বেশি স্বাদ। তাই এই গোস্তো রান্নার মাঝেও রয়েছে নানা পদ। কেউ ছোট আলু দিয়ে ঝোল কেউবা ভুনা ভুনা। আরো কত কি। তা যাই হোক। আজকে আমি কোরবানি ঈদ স্পেশাল গরু রান্নার একটি রেসিপি জানাবো। যা সত্যিই ভোজন রসিকদের স্বাদে ও ঘ্রাণে তৃপ্তি মিটাবে। আর দেরি নয়। শুরু করছি রান্না করার বর্ণনা।
আপনার চাহিদামতো গোস্তোর মধ্যে রেগুলার নিয়মানুযায়ী মশলা যোগ করুন। তবে দারচিনি, লবঙ, আদা কুচি একটু বেশিদিন। এরপর টক দই মিশ্রিত ২কেজি গোস্তে পাকা ও কাঁচা আম অর্ধেক±অর্ধেক, দুই টুকরো লেবুর রস,চারটা আলু চার টুকরো, যেকোনো টকমিষ্টি আচার দুই চা চামচ, মালটা,পেয়ারা, আপেল সব অর্ধেক,পাকা কলা একটা, দুই মুঠ পোলাও চাউলের গুড়ো, লিচু চার পিছ,ও ছোট্ট সাইজের খোসা সহ একটি কমলা,চার পিছ খেজুর,সামান্য পুদিনা পাতা, একমুঠ আনার এবং দুই পিছ শসা ।
এবার বসিয়ে দিন উত্তপ্ত আগুনের চুলায়।ঠিক ১৫/২০মিনিট পর একশো গ্রাম মিষ্টি দই ও একমুঠ চিনি ছেড়ে,ভালো করে নাড়াচাড়া করুন। গোস্তো সিদ্ধ হয়ে পানি কমে আঠালো অবস্থায় রুপান্তর হবার কিছুক্ষণ পর দুই চা চামচ ঘী ঢেলে, চূলা হতে নামিয়ে বাটিতে বেড়ে দুই মোঠ মিতুল্লা ফলের দানা ও সামান্য ধনেপাতা গোস্তের উপর ছড়িয়ে ছিটিয়ে দিন। এরপর গরম গরম ভাত কিংবা সাদা পোলাওর সঙ্গে পরিবেশন করুন। নতুন চাউলের ভাত হলে ভাল হয়।
রুটির সঙ্গেও লাগবে বেশ।আশাকরি এবারের কোরবানির গরুর গোস্ত রান্নার ঘ্রাণ ও স্বাদে হবে অতুলনীয়। যা ভোজনবিলাসিদের খাদ্য তালিকায়, নিশ্চিত নতুন মাত্রা যোগ করবে।