দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঈদের আগে শেষ কার্যদিবস রোববার (২৪ মে) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে সর্বোচ্চ ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর ৫ দশমিক ৫৫ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৫৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের শেয়ার দর ৪ দশমিক ৫৫ শতাংশ কমেছে।