বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় স্থল মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে
নিহত তিনজনই স্থানীয় ভালুকিয়া পাড়ার বাসিন্দা। তারা হলেন- সুনইয়ং চাকমার ছেলে লেঠাইয়া (৪১), মৃত নিওমং চাকমার ছেলে অংক্যামং (৫০) এবং অইমং চাকমার ছেলে চিংক্যা অং (৪০)।
বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজারের রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।