সিলেটে মায়ের হাতে দেড় বছরের এক শিশুকন্যা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির মা সুবিনা জান্নাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) ভোরে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার পুরাতন কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মায়মুনা জান্নাত তোহা। সে ওই এলাকার আমির আলী ও সুবিনা জান্নাত দম্পতির মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে আমির আলী ফজরের নামাজ আদায়ের জন্য স্থানীয় মসজিদে যান। যাওয়ার আগে স্ত্রী সুবিনাকে নামাজের জন্য ডাকেন। পরে স্বামী বাসা থেকে বের হওয়ার পর শিশুকন্যাকে ঘরের ভেতরে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। একই সময়ে পরিবারের আরেক শিশুকে আঘাতের চেষ্টা করা হলে সে দৌড়ে গিয়ে বাবাকে খবর দেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, সুবিনা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি আরও বলেন, নিহত শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।