প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান হলেন হামিদুর রহমান হামিদ

মুহাম্মদ জাভেদ হাকিম
প্রকাশিত: ৮ মে, ২০২৬

ঢাকা-৭ আসনের মা, মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা হামিদুর রহমান হামিদ ‘হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট’-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে ঢাকা-৭ আসনের সর্বস্তরের জনগণসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হামিদুর রহমান হামিদ ঢাকা-৭ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। এলাকার উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তাঁর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই গুরুত্বপূর্ণ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের দায়িত্ব প্রদান করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
হামিদুর রহমান হামিদের এই অর্জনে আনন্দ প্রকাশ করে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “জনাব হামিদুর রহমান হামিদ শুধু একজন সফল রাজনীতিবিদই নন, তিনি একজন উদার ও অসাম্প্রদায়িক চেতনার মানুষ। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দেশে ধর্মীয় সম্প্রীতি ও সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে আরও জোরালো ভূমিকা রাখতে পারবেন বলে আমরা বিশ্বাস করি।”

শুভেচ্ছা বার্তায় এলাকাবাসী জানান, “আমাদের প্রিয় নেতা হামিদ ভাই সব সময়ই সাধারণ মানুষের পাশে থাকেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এবার ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান হওয়ায় আমরা গর্বিত। তাঁর নেতৃত্বে ঢাকা-৭ আসনসহ সারা দেশে সকল ধর্মের মানুষের সহাবস্থান এবং অধিকার সুনিশ্চিত হবে।”
নবনিযুক্ত সিনিয়র ভাইস চেয়ারম্যান হামিদুর রহমান হামিদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “আমি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, সেখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে এবং ধর্মীয় উৎসবসমূহ সুন্দরভাবে পালনে আমি নিষ্ঠার সাথে কাজ করে যাবো।”

ইতোমধ্যে তিনি এলাকার গ্যাস সংকট নিরসন, যানজট হতে এলাকাবাসীকে মুক্তি ও শিক্ষা-সংস্কৃতির প্রসারে এবং দেশে সেরা আলোচিত ভ্রমণ সংগঠন ”দে-ছুট” ভ্রমণ সংঘ’র নিকট নির্বাচনী প্রতুশ্রুতি অনুযায়ী বুড়িগঙ্গা নদীর প্রাণ ফিরিয়ে আনা সহ প্রত্নতত্ত্ব স্থাপনা গুলো আরো বেশি পর্যটকবান্ধব করার জন্য নিরলস ভাবে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা