প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর পতনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক

বজলুর রহমান
প্রকাশিত: ৭ মে, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ণ ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮১ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১৯৫ বারে ৪৭ লাখ ৬৮ হাজার ৭৯০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৪০ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা নূরানী ডাইংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৭  শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৪ বারে ১ লাখ ৭৩ হাজার ৮৭৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা মীর আক্তারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১০৯ বারে ১ লাখ ১ হাজার ৬৪৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ফনিক্স ফাইন্যান্সের ৫.৪১ শতাংশ, জেএমআই হসপিটালের ৫.১১ শতাংশ, রেইনউইক যজ্ঞেশরের ৪.৯৬ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৪.৮৮ শতাংশ,  মীর আক্তারের ৪.৬১ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৪.৫৫ শতাংশ ও ফাস ফাইন্যান্সের ৪.৩৫ শতাংশ দর কমেছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা