প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স

বজলুর রহমান
প্রকাশিত: ৭ মে, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১১৮ বারে ২১ লাখ ২৯ হাজার ৩৪৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৮ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটি ৯০০ বারে ২২ লাখ ৯৮ হাজার ৭১৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৪৮ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা এপেক্স স্পিনিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ২৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৮৫ বারে ৪ লাখ ৩ হাজার ৪৯১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ৯৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –প্রাইম ইন্স্যুরেন্সের ৭.১৪ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্সের ৬.৬২ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৬.৩০ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫.৬৭ শতাংশ, মোজাফ্ফর হোসেনের ৫.৪৪ শতাংশ, পাইওনিয়র ইন্স্যুরেন্সের ৪.৯৭ শতাংশ ও ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৪.৮২ শতাংশ দর বেড়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা