প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

স্বর্ণের বাজারে নতুন উল্লাস

স্বর্ণের বাজারে নতুন উল্লাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ মে, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার আভাসে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। একই সঙ্গে মার্কিন ডলারের দুর্বলতা ও জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের।

বৃহস্পতিবার আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩৫ ডলারের বেশি, যা গত ২৩ এপ্রিলের পর সর্বোচ্চ অবস্থান হিসেবে দেখা যাচ্ছে। এছাড়া জুন মাসের ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারও ১ শতাংশের বেশি বেড়ে ৪ হাজার ৭৪৫ ডলারের কাছাকাছি পৌঁছেছে।

বাজার বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা এগোচ্ছে— এমন প্রত্যাশায় তেলের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। এতে মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধির চাপ কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মার্কিন ডলারের মান কমে যাওয়ায় অন্যান্য দেশের বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক সহজ হয়ে উঠেছে। ফলে আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির চাহিদা আরও জোরালো হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা