প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামালপুর এক্সপ্রেসের পুরোনো সময়সূচির দাবিতে সরিষাবাড়ীতে ট্রেন অবরোধ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ৫ মে, ২০২৬

জামালপুর এক্সপ্রেস ট্রেনের পূর্বের সময়সূচি পুনর্বহালের দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেন অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।
সোমবার (৪ মে) বিকেলে উপজেলার জগন্নাথগঞ্জ ঘাট বাজার রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ট্রেনের সময়সূচি পরিবর্তনের ফলে যাত্রীদের ভোগান্তির চিত্র তুলে ধরেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চালু থাকা জামালপুর এক্সপ্রেসের পূর্বের সিডিউল পরিবর্তনের কারণে শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ গন্তব্যে যাতায়াতে সময়ের অসামঞ্জস্য তৈরি হওয়ায় প্রতিদিনই বিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের। দ্রুত আগের সময়সূচি পুনর্বহাল না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন এ কে এম ফজলুল হক সরকার, শাহিনুর রহমান শাহিন ও রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মসূচি চলাকালে কিছু সময়ের জন্য স্টেশন এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও পরে শান্তিপূর্ণভাবে তা শেষ হয়।
উল্লেখ্য, চলতি বছরের ২৩ জানুয়ারি একই দাবিতে সরিষাবাড়ী রেলওয়ে সংস্কার কমিটির উদ্যোগে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছিল। সে সময়ও বন্ধ ট্রেন পুনরায় চালু এবং আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবি জানানো হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা