দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩ এপ্রিল) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার ডিএসইতে সর্বোচ্চ মার্কেন্টাইল ব্যাংক পিএলসির শেয়ার দর ১ টাকা ৬ পয়সা বা ১৮ দশমিক ১৮ শতাংশ কমেছে। ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এবি ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ১১ দশমিক ৩২ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির শেয়ার দর ৮ দশমিক ৮৯ শতাংশ কমেছে।