প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সিলেটে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ মে, ২০২৬

ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় নারীসহ ৭ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (৩ মে) ভোর ৬টার দিকে মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা একটি ডিআই পিকআপে করে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির সাতজন নিহত হওয়া তথ্য স্বদেশ বাংলাকে  নিশ্চিত করেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা