প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কবিতা- ইসলামপুর কলেজ সত্তরের সেই আলোক বর্তিকা

অধ্যাপক মোরাদুজ্জামান মোরাদ
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬

উনিশ সত্তর সালে, এই পুন্যক্ষণে
জ্ঞানের মশাল জ্বালে, বীর দানীগন
গুণীজন মেধা শ্রমে, নিভৃত স্বপনে
গড়িয়াছে এই প্রিয়, বিদ্যানিকেতন।
ইসলামপুরের বুকে, শিক্ষার ধারা
বয়ে চলবে সর্বদা, হাজার বছর
তাহাদের অবদানে, পুলকিত মোরা
কৃতজ্ঞ চিত্তেতে স্বরি, অমর প্রহর।

রোমাঞ্চিত মনে জাগে, আজো সেই স্মৃতি
ঐতিহ্যের জয়গানে, মুখর প্রাঙ্গন
জ্ঞানের আলোয় গড়া, চিরস্থায়ী প্রিতী
তোমাদের সুকীর্তিতে, ধন্য এ জীবন
স্মৃতিময় এ প্রাঙ্গনে, আলোক বর্তিকা
সতত জ্বলিবে ওগো, বিজয়ের শিখা।!!

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা