প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চুক্তি না করলে ইরানকে শেষ করে দেয়া হবেঃ ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে হয় যুক্তরাষ্ট্র চুক্তি করবে নয়ত তাদের একেবারে শেষ করে দেবে। শুক্রবার (১ মে) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে এমন কথা বলেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট জানান, তাকে যুদ্ধের সর্বশেষ অবস্থা নিয়ে ব্রিফ করেছেন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল অ্যাডাম ব্রেডলি কপার।

ইরানের সঙ্গে চুক্তি নিয়ে কি সম্ভাবনা আছে এক সাংবাদিক তাকে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, “হয় আমরা গিয়ে তাদের ওপর নড়কের বিস্ফোরণ ঘটাব এবং তাদের চিরতরে শেষ করে দেব। অথবা আমরা চুক্তি করতে চাইব। এই দুটি হলো বিকল্প।”

তবে মানবিক দিক বিবেচনা করে ইরানিদের ওপর বোমা হামলা চালাতে চান না বলেও মন্তব্য করেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন ইরানি নেতৃবৃন্দ তিন থেকে চারভাগে বিভক্ত হয়ে গেছে এবং তারা তাদের মধ্যে সমন্বয় করতে পারছে না।

তিনি বলেন, “তারা (ইরান) অগ্রগতি করেছে। কিন্তু আমি নিশ্চিত নই তারা আলোচনার মাধ্যমে সমাধানের জায়গায় পৌঁছাতে পারবে কি না। ইরানি নেতৃবৃন্দের মধ্যে বিরাট বিবাদ রয়েছে।”

“তাদের নেতৃবৃন্দের মধ্যে কোনো সমন্বয় নেই। তারা দুই থেকে তিন ভাগে, সম্ভবত চারভাগে বিভক্ত হয়ে গেছে। তাদের নেতৃবৃন্দ খুবই সমন্বয়হীন। কিন্তু তারা সবাই চুক্তি করতে চায়। কিন্তু তারা নিজেদের মধ্যে তালগোল পাকিয়ে ফেলেছে।”

সূত্র: টাইমস অব ইসরায়েল

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা