প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে প্রিমিয়ার সিমেন্ট

বজলুর রহমান,
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড। 

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৬ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে মীর আক্তার হোসেন লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের দর বেড়েছে ৬ দশমিক ৪৯ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান, বিএসআরএম স্টিলস, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, বাংলাদেশ অটোকারস, বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস, লিগাসি ফুটওয়ার লিমিটেড এবং এডিএন টেলিকম লিমিটেডের শেয়ার দর বেড়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা