জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধীদলীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ রবিউল বাশার।
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্ব চলাকালে দুপুর প্রায় ১টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। অসুস্থ হয়ে পড়লে অন্যান্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীরা তাকে দ্রুত অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নিয়ে যান।
সেখানে উপস্থিত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ এই বিরোধী দলের এমপির শারীরিক অবস্থার খোঁজ নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে নির্দেশনা দেন।
এ সময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপরাও উপস্থিত ছিলেন।