প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হরমুজ অবরোধে পানামা খালে জাহাজ চলাচল বৃদ্ধি, বেড়েছে খরচ

হরমুজ অবরোধে পানামা খালে জাহাজ চলাচল বৃদ্ধি, বেড়েছে খরচ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব পড়েছে বৈশ্বিক নৌপথে। বিশেষ করে হরমুজ প্রণালিতে জটিলতা তৈরি হওয়ায় অনেক জাহাজ বিকল্প রুট হিসেবে পানামা খাল ব্যবহার করছে। এর ফলে খালটির মাধ্যমে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

খাল কর্তৃপক্ষের অর্থ বিভাগের প্রধান ভিক্টর ভিয়ালের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরের পর থেকে আগের সময়ের তুলনায় প্রায় ৩০০টির বেশি অতিরিক্ত জাহাজ এই পথ বেছে নিয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে এই প্রবণতা আরও বাড়তে পারে। কারণ, নিরাপদ ও কার্যকর বিকল্প পথ হিসেবে পানামা খাল এখন অনেক নৌযানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে এই বাড়তি চাপের কারণে পরিবহন খরচও বৃদ্ধি পেয়েছে। সাধারণভাবে একটি জাহাজের জন্য খাল পারাপারে ৩ থেকে ৪ লাখ ডলার ব্যয় হলেও, দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে পার হতে অনেক জাহাজকে প্রায় ৪ লাখ ২৫ হাজার ডলার পর্যন্ত অতিরিক্ত ফি দিতে হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা