প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা

যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবানন-এ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সর্বশেষ বুধবার ভোরে হানিন শহরে বিমান হামলা চালানো হলে একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, এর আগে মঙ্গলবার রাতেও নাকুরা এলাকায় হামলা হয়, যেখানে রাতজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সময়ে খিয়াম শহরেও বিমান হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

গত কয়েক দিন ধরে দক্ষিণাঞ্চলজুড়ে সংঘর্ষের মাত্রা বেড়েছে। সীমান্ত এলাকায় উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার ফলে পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে উঠছে।

অন্যদিকে সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে চালানো হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। দেশটির সরকারি সূত্রও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা