প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইরানের বন্দরে নৌ অবরোধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে বললেন ট্রাম্প

ইরানের বন্দরে নৌ অবরোধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে বললেন ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরও দীর্ঘ সময় ধরে চলতে পারে—এমন আশঙ্কায় আন্তর্জাতিক তেলের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। এতে ক্রমাগত বাড়ছে জ্বালানি তেলের দাম।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবরোধ অব্যাহত রাখার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। এর ফলে ইরানের অর্থনীতি ও তেল রপ্তানিতে চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

দ্য ওয়াল স্ট্রিট এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ওপর অর্থনৈতিক চাপ বজায় রাখতে এই নৌ অবরোধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

এদিকে, এই খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। ব্রেন্ট ক্রুডের মূল্য টানা কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী থেকে ব্যারেলপ্রতি ১১১ ডলারের বেশি হয়েছে। একইভাবে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ১০০ ডলারের ওপরে উঠে গেছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান বাজারে অনিশ্চয়তা তৈরি করছে। এর ফলেই তেলের দাম বাড়তির দিকে রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা