প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইরানকে ঘিরে বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

ইরানকে ঘিরে বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬

মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতির অনিশ্চয়তা বিশ্ববাজারে আবারও তেলের দাম বাড়িয়ে দিয়েছে। এর প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও, যেখানে সাম্প্রতিক ঊর্ধ্বমুখী ধারা থমকে গেছে।

আন্তর্জাতিক বাজারে জুন মাসের জন্য নির্ধারিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ২.৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১১.১৮ ডলারে পৌঁছেছে। একইভাবে জুলাই মাসের সরবরাহের জন্য দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৪.৩৩ ডলারে।

বিশ্লেষকদের মতে, ফেব্রুয়ারির শেষ দিকে যেখানে তেলের দাম ছিল প্রায় ৭০ ডলার, তা ধাপে ধাপে বেড়ে এখন ১১৯ ডলারের কাছাকাছি অবস্থান করছে। এই ঊর্ধ্বগতি যুদ্ধ শুরুর সময়কার উচ্চ মূল্যের কাছাকাছি চলে এসেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্র সম্ভবত ইরানের প্রস্তাব গ্রহণ করবে না। ওই প্রস্তাবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে মার্কিন অবরোধ শিথিলের কথা বলা হয়েছিল। পাশাপাশি ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দিয়েছে।

অন্যদিকে, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও স্পষ্ট। দেশটির অটো ক্লাব এএএ-এর তথ্য অনুযায়ী, গড় গ্যাসোলিনের দাম প্রতি গ্যালন ৪.১৮ ডলারে পৌঁছেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে আরও অস্থিরতা তৈরি হতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা