প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দে-ছুট ভ্রমণ সংঘ: ৩৩ বছরে পথচলার গৌরবগাঁথা

নাজমুল হোসাইন
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬

১৯৯৩ সালের ১ মে—একটি স্বপ্নের সূচনা। কয়েকজন উদ্যমী তরুণ, মুহাম্মদ জাভেদ হাকিম, শেখ মুহাম্মদ মুক্তার আলী, বিপ্লব, আব্দুল জব্বার, সবুর, মন্টু প্রমুখের হাত ধরে শুরু হয় “দে-ছুট ভ্রমণ সংঘ”-এর পথচলা।

সেদিনের ছোট্ট উদ্যোগ আজ এক বিস্তৃত পরিসরে রূপ নিয়েছে, যা শুধু ভ্রমণেই সীমাবদ্ধ নয়; বরং সমাজ ও মানবতার সেবায় এক নিরলস প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই দে-ছুট ভ্রমণ সংঘ দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণের মাধ্যমে প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মানুষের পরিচয় ঘটিয়ে আসছে। তাদের এই কার্যক্রম পর্যটন খাতের বিকাশে নীরব কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাহাড়, নদী, সমুদ্র কিংবা গ্রামবাংলার অপরূপ সৌন্দর্য—সবখানেই তারা ছড়িয়ে দিয়েছে ভ্রমণের আনন্দ এবং সচেতনতার বার্তা।

এই সংগঠনের নেতৃত্বে রয়েছেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক মুহাম্মদ জাভেদ হাকিম, যিনি চীফ অর্গানাইজার হিসেবে সংগঠনটিকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং নিরলস প্রচেষ্টায় দে-ছুট ভ্রমণ সংঘ আজ একটি সুসংগঠিত, মানবিক এবং প্রগতিশীল প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

বর্তমানে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে তাঁর পাশাপাশি যাঁরা দৃঢ়ভাবে হাল ধরে আছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য জসিম, মোস্তাক, রতন খান, আনিসুর রহমান,আরাফাত, রফিক, হাসিব আলী, মেহেদী হাসান, শাকিল হোসেন, হানিফ ও নাজমুল আহামেদ সহ রয়েছেন আরো অনেক নিবেদিত প্রাণ । তাঁদের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতায় সংগঠনটি দিন দিন আরও শক্তিশালী ও গতিশীল হয়ে উঠছে।
শুধু ভ্রমণ নয়, দেশের যেকোনো দুর্যোগকালেও দে-ছুট ভ্রমণ সংঘ মানুষের পাশে দাঁড়িয়েছে। বন্যা, মহামারী কিংবা অন্য যেকোনো সংকটে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নির্ভয়ে ও নিঃস্বার্থভাবে। সমাজের অসহায় মানুষের জন্য তাদের এই মানবিক উদ্যোগ সংগঠনটিকে আলাদা মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।

২০২৬ সালের পহেলা মে, দে-ছুট ভ্রমণ সংঘ পা রাখতে যাচ্ছে ৩৩ বছরে। এই দীর্ঘ পথচলায় রয়েছে অসংখ্য স্মৃতি, সাফল্য এবং সংগ্রামের গল্প। ভবিষ্যতেও তারা দেশ ও মানুষের কল্যাণে তাদের এই যাত্রা অব্যাহত রাখবে—এই প্রত্যাশাই সকলের।

পথের ডাকে ছুটে চলে স্বপ্নভরা দল,
দিগন্ত জুড়ে আঁকে তারা আশার রঙিন ফল।
মানুষের পাশে থেকে গড়ে ভালোবাসার সেতু,
দে-ছুট এগিয়ে যায়, থামে না কোনো ঋতু।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা