প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নারীদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ঘোষণা তারেক রহমানের

নারীদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ঘোষণা তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬

যশোরের শার্শা উপজেলায় খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে নারীদের জন্য শিক্ষাব্যবস্থা সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এ অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।

তারেক রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী এবং তাদের শিক্ষার উন্নয়ন ছাড়া জাতীয় অগ্রগতি সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নারীদের জন্য পর্যায়ক্রমে স্কুল ও ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষাব্যবস্থা বিনামূল্যে করেছিলেন।

তিনি বলেন, সেই উদ্যোগকে আরও এগিয়ে নিতে নারীদের জন্য ডিগ্রি (স্নাতক) পর্যায় পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি যারা ভালো ফলাফল করবে, তাদের জন্য সরকারি উপবৃত্তির ব্যবস্থাও চালু করা হবে, যাতে তারা উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত হয়।

তবে উল্লেখ্য, বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতিতে মেয়েদের জন্য স্নাতকোত্তর এবং ছেলেদের জন্য স্নাতক পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষার কথা বলা হয়েছিল। এছাড়া ছেলে ও মেয়ে উভয়ের জন্য উপবৃত্তি কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনাও ছিল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা