প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যশোরে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি তারেক রহমানের

যশোরে উলশী খাল পুনর্খননের উদ্বোধন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি তারেক রহমানের
যশোর, প্রতিনিধি
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬

যশোরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের অংশ হিসেবে শার্শা উপজেলার উলশী খাল পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

জানা গেছে, কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। এর ফলে সেচ ব্যবস্থা উন্নত হয়, পানি নিষ্কাশন সহজ হয় এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়।

গত ২ ফেব্রুয়ারি যশোর সফরকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, দল ক্ষমতায় গেলে শার্শার ঐতিহ্যবাহী উলশী খাল পুনর্খনন করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

এছাড়াও যশোরবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। সোমবার বিকেলে এ হাসপাতালের উদ্বোধনের কথা রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা