প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ছিটকে গেলেন নিউজিল্যান্ডের অধিনায়ক

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ছিটকে গেলেন নিউজিল্যান্ডের অধিনায়ক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা।

ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড দল। নিয়মিত অধিনায়ক টম ল্যাথাম ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারছেন না। জানা গেছে, আগের দিন অনুশীলনের সময় ব্যাটিং করতে গিয়ে ডান পায়ের পাতায় আঘাত পান তিনি।

ল্যাথামের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন নিক কেলি। মাত্র পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই ক্রিকেটারের জন্য এটি একটি অপ্রত্যাশিত দায়িত্ব।

বাংলাদেশ দলে রয়েছেন তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও রিপন মণ্ডল।

অন্যদিকে নিউজিল্যান্ড একাদশে আছেন টিম রবিনসন, কাটেন ক্লার্ক, ডেন ক্লিভার, নিক কেলি, বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথিউ ফিশার ও বেন লিস্টার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা