প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ নিয়ে আশার সুখবর দিলেন মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬

দেশের গ্রামীণ অঞ্চলে চলমান লোডশেডিংয়ে জনজীবন যখন বিপর্যস্ত, তখন আশার খবর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই বিদ্যুৎ উৎপাদন বাড়বে এবং ধীরে ধীরে লোডশেডিং কমে আসবে।

সোমবার (২৭ এপ্রিল) সিপিডি আয়োজিত বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও জানান, আগামী পাঁচ বছরের মধ্যে সরকার প্রায় ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে। পাশাপাশি জ্বালানি তেলের আমদানি ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি। বিদ্যুৎ খাতে বর্তমানে প্রায় ৫৬ হাজার কোটি টাকার বকেয়া রয়েছে বলেও জানান।

অন্যদিকে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, আসন্ন জাতীয় বাজেটে ব্যাটারি উৎপাদন ও আমদানিতে শুল্ক ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা নবায়নযোগ্য জ্বালানি খাতকে আরও এগিয়ে নেবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা