প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দাবদাহের পর কালিয়াকৈরে ঝড়-বৃষ্টি, ভোগান্তির মাঝে মিলল স্বস্তি

দাবদাহের পর কালিয়াকৈরে ঝড়-বৃষ্টি, ভোগান্তির মাঝে মিলল স্বস্তি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬

কয়েকদিনের টানা তীব্র গরম ও প্রখর রোদে অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন। তবে সেই পরিস্থিতির মধ্যে হঠাৎ করে স্বস্তি নিয়ে আসে ঝড়ো হাওয়া ও বৃষ্টি। গতকাল বিকেল ৫টার দিকে কালিয়াকৈর-সহ আশপাশের এলাকায় প্রথমে দমকা হাওয়া, বজ্রসহ হালকা বৃষ্টি শুরু হয়, যা কিছু সময় পর থেমে যায়।

এরপর রাত ৮টার পর আবারও শুরু হয় তীব্র ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণ, যা একটানা চলে সকাল সাড়ে ৭টা পর্যন্ত। দীর্ঘ সময়ের এই বৃষ্টিতে একদিকে যেমন তাপমাত্রা কমেছে, অন্যদিকে তৈরি হয়েছে সাময়িক দুর্ভোগ।

ঝড়-বৃষ্টির কারণে এলাকার বিভিন্ন নিচু সড়ক পানিতে তলিয়ে যায় এবং অনেক বসতবাড়ির আশপাশ প্লাবিত হয়।

 

আকস্মিক ঝড়ে অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এর আগে তীব্র গরমের সঙ্গে ঘনঘন লোডশেডিংয়ের কারণে জনজীবনে নেমে এসেছিল চরম অস্বস্তি।

তবে দীর্ঘ বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কমে যাওয়ায় গরম থেকে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে সাধারণ মানুষ। স্থানীয়দের মতে, দুর্ভোগ থাকলেও এই বৃষ্টি প্রখর দাবদাহ থেকে সাময়িক মুক্তি এনে দিয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা