প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চাঁদপুরে ৮ ফুটের বিশাল গাঁজা গাছসহ চাষি গ্রেফতার

চাঁদপুরে ৮ ফুটের বিশাল গাঁজা গাছসহ চাষি গ্রেফতার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বাগানের আড়ালে গাঁজা চাষের অভিযোগে রিপন চন্দ্র দাশ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) রাতে উপজেলার চরদুঃখীয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ির আঙিনা থেকে প্রায় ৮ ফুট লম্বা একটি গাঁজা গাছ জব্দ করা হয়।

পুলিশ জানায়, রিপন দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নিজ বাড়িতে গাঁজা চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের নির্দেশে এসআই আরিফুর রহমান সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করেন।

গ্রেফতারকৃত রিপন চন্দ্র দাশ পশ্চিম আলোনিয়া গ্রামের সুভাষ চন্দ্র দাশের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে ওসি মো. হেলাল উদ্দিন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। উদ্ধার করা গাঁজা গাছ জব্দ করা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা